Logo Logo

মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের নিম্নমানের খাবার সরবরাহের মামলায় সমতা ট্রেডার্সের দুই ম্যানেজার গ্রেপ্তার


Splash Image

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য নষ্ট ও খাবার অযোগ্য খাদ্য সামগ্রী সরবরাহের অভিযোগের মামলায় সমতা ট্রেডার্সের দুই অপারেশন ম্যানেজারকে শহরের চাঁদমারি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃতরা হলেন-ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলার দোগাছিয়া গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে এএফএম আহসানুল হাবিব (৫১) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের নূর ইসলাম খানের ছেলে মো. নুরুজ্জামান (৪৩)।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, গত ২৭ এপ্রিল মাদারীপুর সদর থানায় (এফআইআর নং-৮৫, জিআর নং-২৮৫) দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার হিসেবে স্কুল ফিডিং কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন।

ভুক্তভোগী শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী এবং সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য নষ্ট ও খাবার অযোগ্য খাদ্য সামগ্রী সরবরাহের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সালমান রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে শহরের চাঁদমারি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...