Logo Logo

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


Splash Image

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জিহাদুল ইসলাম ওরফে জোহাদ (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার গালুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জোহাদ উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামের সৈয়দ বসিরউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের একটি মাদক মামলায় আদালত জোহাদকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গালুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, “মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিহাদুল ইসলাম ওরফে জোহাদকে গ্রেপ্তার ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...