ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
এসময় তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যে দেশের মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেট করেছে সরকার।
অর্থমন্ত্রী বলেন, বহুদিন পর নির্বাচিত সরকারের বাজেট, জাতির প্রত্যাশা অনেক বেশি। মানুষের কথা মাথায় রেখেছি। ভঙ্গুর অর্থনীতি থেকে প্রসপারাস দিকে যাওয়ার চেষ্টা। অর্থনৈতিক সুফল যাতে সবার কাছে যায়। প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই বাজেট করা হয়েছে।
এদিকে অর্থমন্ত্রী আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। নতুন অর্থবছরের জন্য সরকার দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছে। এটি হবে বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট।
সাধারণত রাজনৈতিক সরকারগুলো আগের বছরের তুলনায় বড় বাজেট প্রণয়নের চেষ্টা করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও বড় আকারের বাজেট নিয়ে আসছে সরকার। অর্থনীতিবিদদের মতে, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
প্রস্তাবিত বাজেট দেশের মোট জিডিপির প্রায় ১৩.৭৩ শতাংশ। সরকার আগামী অর্থবছরে দেশের জিডিপির আকার ৬৮ লাখ ৩১ হাজার কোটি টাকারও বেশি হবে বলে লক্ষ্য নির্ধারণ করেছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগ স্থবিরতা, মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ের সীমাবদ্ধতার মধ্যে এমন উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন সহজ হবে না।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...