বিজ্ঞাপন
চলুন দেখে নেওয়া যাক এবারের ফুটবল বিশ্বকাপে কী কী নতুন নিয়ম ও চমক যুক্ত হতে যাচ্ছে:
১. ৪৮ দলের মহাযজ্ঞ: বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনটি আসছে এর কলেবরে। কাতার বিশ্বকাপ পর্যন্ত ৩২টি দল অংশ নিলেও, ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। ফলে ম্যাচের সংখ্যা ও ফুটবলীয় রোমাঞ্চের পরিধি দুই-ই বাড়ছে বহুগুণ।
২. ১০ সেকেন্ডের মধ্যে খেলোয়াড় বদল: এতদিন দেখা যেত দল জেতার মুহূর্তে বদলি খেলোয়াড়রা মাঠ ছাড়ার সময় ইচ্ছে করেই ধীরগতিতে হাঁটতেন। এবার তা আর করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, বদলি করার বোর্ড তোলার পর মাঠের যেকোনো নিকটতম স্থান দিয়ে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে খেলোয়াড়কে মাঠ ছাড়তে হবে। এই নিয়ম অমান্য করলে খেলা শুরু হওয়ার পর প্রথম ডেড বল হওয়া পর্যন্ত ওই দলটিকে একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হতে পারে।
৩. ৫ সেকেন্ডের কাউন্টডাউন নিয়ম: সময় নষ্ট করার মানসিকতা দূর করতে থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রে রেফারি ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করতে পারেন। রেফারি হাত তোলার পর ৫ সেকেন্ডের মধ্যে থ্রো-ইন না নিলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে। একইভাবে গোল-কিকে দেরি করলে প্রতিপক্ষ দল সরাসরি 'কর্নার কিক' পেয়ে যাবে।
৪. মাঠের ভেতর দীর্ঘ চিকিৎসা নয়: খেলার মাঝে চোট পাওয়ার নাটক করে সময় নষ্ট করার দিন শেষ। গোলরক্ষক বা গুরুতর চোট ছাড়া অন্য যেকোনো খেলোয়াড় মাঠে আহত হলে তার প্রাথমিক চিকিৎসা মাঠের বাইরে করা হবে। আর মাঠে যদি ফিজিওর চিকিৎসা নিতেই হয়, তবে খেলা শুরু হওয়ার পর ওই খেলোয়াড়কে অন্তত ১ মিনিট (৬০ সেকেন্ড) মাঠের বাইরে অপেক্ষা করতে হবে।
৫. মুখ ঢাকলেই সরাসরি লাল কার্ড: ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে কোনো উত্তপ্ত বাক্যবিনিময় বা ঝামেলার সময় কোনো ফুটবলার যদি ইচ্ছাকৃতভাবে হাত, জার্সি বা বাহু দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন, তবে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। মূলত বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য লুকিয়ে করার প্রবণতা বন্ধ করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬. ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)-এর ক্ষমতা বৃদ্ধি: ভিএআর (VAR) প্রযুক্তির পরিধি এবার আরও বাড়ানো হচ্ছে। রেফারি যদি ভুলবশত কাউকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান, কর্নার কিকের ভুল সিদ্ধান্ত নেন কিংবা সেট-পিস নেওয়ার আগে কোনো ফাউল হয়—তবে সেসব ক্ষেত্রেও এখন থেকে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...