বিজ্ঞাপন
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন জানান, গত ২৮ মার্চ সকাল ১০ টার দিকে উপজেলার বঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমি জমা সংক্রান্ত বিবাদে সাইদুল ইসলাম সজীব (২৬) বিরোধী পক্ষের হামলায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আহত ও সজীব কে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল পাঠান, সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় আহত সজীবের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ- পরিদর্শক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ দিন পলাতক থাকা হত্যা মামলার আসামি মিলন ( ৪০) কে র্যাবের একটি টিম ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...