বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় শেরপুর বাসস্ট্যান্ড এলাকার নবারুন ঐক্য সংঘের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থটির নির্বাহী পরিচালক নুরে আলম জিকু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর হাতে বকনা গরু তুলে দেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাঈম হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।
এছাড়াও অনুষ্ঠানে সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস)-এর নির্বাহী পরিচালক আব্দুর রহিম, চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মোবারক হোসেন, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, এ ধরনের মানবিক ও আয়বর্ধক কর্মসূচি অসহায় ও প্রান্তিক পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও নবারুন ঐক্য সংঘের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানান এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা, শরীফ সুঘাট ও চোমরপাথালিয়া গ্রামের পাঁচটি সুনির্দিষ্ট হতদরিদ্র পরিবারের মাঝে এই গরুগুলো বিতরণ করা হয়। সুবিধাভোগীরা এই সহায়তা পেয়ে আয় বৃদ্ধির মাধ্যমে তাদের সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...