বিজ্ঞাপন
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিকল্প নেই। অনুষ্ঠান শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...