বিজ্ঞাপন
খেলাকে কেন্দ্র করে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক এবং জেলা পরিষদের প্রশাসক। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জেলা পুলিশের সকল স্তরের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার উপস্থিত অতিথি, দর্শক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই ব্রাজিল সমর্থক দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। নির্ধারিত সময়ে তারা তিনটি গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ব্রাজিল সমর্থক দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
টুর্নামেন্টে ব্রাজিল চ্যাম্পিয়ন এবং আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলাকে ঘিরে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...