ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
কানসাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচে পুরোটা সময় লাইম লাইটে ছিলেন মেসি। ১৭তম মিনিটে দলকে উচ্ছ্বাস উপহারের পর ৬০ এবং ৭৬তম মিনিটে আরও দুটি গোল করেন তিনি। ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামা মেসি প্রথমবার হ্যাটট্রিকের দেখা পান।
আর্জেন্টিনাই জাদুকরের নামের পাশে অবশ্য চারটি গোল লেখা থাকত, যদি না পঞ্চম মিনিটে অফসাইটে গোলটি বাতিল না হতো। তবে তার এই গোল সংখ্যায় তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের রোনালদো নাজারিওকে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার সমান এখন ১৬ গোল মেসির। হ্যাটট্রিকের দিনে ডি বক্সের বাইরে থেকে ষষ্ঠ গোলের কীর্তি গড়েন তিনি।
এদিন ইতিহাসটাও উলট পালট করে দেয় আর্জেন্টিনা। ইতিহাস বলে, বিশ্বকাপ জয়ের পরের মৌসুমে প্রথম ম্যাচ জিতে না আর্জেন্টিনা। এবার সে হিসাব চুকে দিলেন মেসিরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...