বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসো গড়ি নতুন দেশ সামাজিক সংগঠনের সভাপতি নাদিম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ১০ নং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজান।
এ সময় বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা হয় এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শিহাব, দপ্তর সম্পাদক সোহেল রানা, শিক্ষক গোলাম হোসেন, ফয়জুল হক শাহিন, শাহিন, আদনান, হৃদয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...