Logo Logo

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন


Splash Image

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য 'আর্থ জার্নালিজম নেটওয়ার্ক' (EJN)-এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ পাওয়ায় বাংলা‌ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার ও বাংলা‌নিউজের শেখ তানজির আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।


বিজ্ঞাপন


শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আসাদুজ্জামান সরদার ও শেখ তানজির আহমেদের এই বৈশ্বিক অর্জন সাংবাদিকতা অঙ্গনের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। 'Boosting Coverage of Non-Economic Loss and Damage Resulting from Climate Change in the Bay of Bengal Region' প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ভারতের নির্বাচিত ফেলোদের মধ্যে স্থান করে নিয়ে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস‌্য (দপ্তর) এসএম জিন্নাহ (এন‌টি‌ভি), সদস্য শামীম পার‌ভেজ (বৈশাখী টি‌ভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ/নাগরিক টিভি), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে/বাংলাদেশ বুলেটিন), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪) এবং আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...