বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) শেরপুর শহরে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী শহরের পুরাতন গরুহাটি এলাকায় সমবেত হন।
পরে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ।
সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন। তিনি বলেন, দেশে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জনগণকে সন্ত্রাস, সহিংসতা ও অপসংস্কৃতির রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে গণতন্ত্র, ভোটাধিকার ও জনকল্যাণমুখী রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি সুশৃঙ্খল, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে দল ঘোষিত সকল কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সুস্থ রাজনৈতিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তারা সব ধরনের অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড পরিহারেরও আহ্বান জানান।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...