বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মালেক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় হাইব্রিড মরিচ, রোপা আমন ধান এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মশিউর রহমান, কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ, স্থানীয় জনপ্রতিনিধিসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে কৃষকদের হাতে বীজ, সার, চারা এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিওপি সার এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হবে। এছাড়া ৫০ জন কৃষকের প্রত্যেককে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিওপি সার, ৫ কেজি এমওপি সার ও বালাইনাশক বিতরণ করা হবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৭০০টি গাছের চারা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।
কৃষি কর্মকর্তারা জানান, কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...