Logo Logo

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


Splash Image

রাজবাড়ী শহরের খাদ্য গুদামের সামনে থাকা একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে শিশু ছিল বলে জানা গেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২ জুলাই) সকালে প্রতিদিনের মতো টোকাই হাবিবুর রহমান ময়লার ভাগাড়ে বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী সংগ্রহ করতে যান। এ সময় তিনি একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। কৌতূহলবশত ব্যাগটি খুলতেই ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের নিথর দেহ দেখতে পান।

ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে তিনি আশপাশের লোকজনকে ডাক দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, কেউ বছরের পর বছর সাধনা করেও সন্তান লাভ করতে পারেন না, অথচ কেউ নিষ্ঠুরভাবে নবজাতককে এভাবে ফেলে রেখে যায়। তারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...