বিজ্ঞাপন
গতকাল ১৭ জুলাই (শুক্রবার) ঢাকার একটি অভিজাত ক্লাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
চুক্তিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো: এনামুজ্জামান এবং ডেনিম্যাক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক এস এম এহতেশামুল হক রুবেল স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫ জন শিক্ষার্থী ৬ মাসের জন্য সম্মানীবৃত্তিসহ ডেনিম্যাক লিমিটেডে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করার পর উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন নির্ধারণ করে যোগ্য শিক্ষার্থীদের স্থায়ীভাবে নিয়োগের সুযোগও থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। অনুষ্ঠানে উপাচার্য ভবিষ্যতে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্যও যেন অনুরূপ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, সেই লক্ষ্যে ডেনিম্যাক লিমিটেডের কর্মকর্তাদের সাথে একটি ফলপ্রসূ আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মাহবুবা উদ্দিন, সহযোগী অধ্যাপক বদরুল ইসলাম, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং ডেনিম্যাক গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...