বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক থেকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।
এর আগে, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে একই দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন। পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বর্তমানে ডেপুটি স্পিকার জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার। আইনের বিধান অনুসারে, স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।
রাষ্ট্রপতি নির্বাচনে দেশের জনগণ সরাসরি ভোট দেন না। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন জাতীয় সংসদের সদস্যরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...