Logo Logo

শিবচরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বিজ্ঞাপন


সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আব্দুল লতিফ ব্যাপারী কান্দি এলাকায় পরিচালনা করা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কাঁঠালবাড়ি ইউনিয়নের আব্দুল লতিফ বেপারি কান্দি গ্রামের মৃত মোসলেম খাঁর ছেলে মোঃ আজাহার খাঁ (৪৫), একই গ্রামের জাহাঙ্গীর ফরাজীর ছেলে মোঃ নিজাম ফরাজী (৩০) এবং শুক্কুর হাওলাদার কান্দি গ্রামের হিরুন চৌকিদারের ছেলে মোস্তফা চৌকিদার (২৪)।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের আব্দুল লতিফ বেপারী কান্দি এলাকার দুদু মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তায় বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে উক্ত তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাঈম জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও উল্লেখ করেন যে, মাদক কারবারিদের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...