Logo Logo

তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর


Splash Image

তিন দিনের সরকারি সফরে নতুন দায়িত্বে প্রথমবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ জুলাই) সার্জিও গরের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গরের আগমনকে স্বাগত জানিয়ে বলেন, "আমার বন্ধু, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তাঁর এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার ধারাবাহিকতাকে আরও সুদৃঢ় করবে।"

সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন সার্জিও গর। উক্ত বৈঠকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির মূল অগ্রাধিকারসমূহ এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ করে, সাম্প্রতিক সময়ের আঞ্চলিক কূটনৈতিক ঘটনাবলি ও তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান ও পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা সম্পর্কে মার্কিন প্রতিনিধি দল জানতে চাইতে পারে বলে জানা গেছে।

ঢাকায় অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন। এছাড়া সফরের অংশ হিসেবে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তাঁর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...