Logo Logo

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ার শেরপুরে জামায়াতের গণমিছিল


Splash Image

চব্বিশের গণঅভ্যুত্থানের ‘জুলাই সনদ’ প্রদান এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১ আগস্ট) বাদ আছর শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর ও ধুনট মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. দবিবুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র নায়েবে আমীর মাওলানা মো. নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মানছুরুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. রেজাউল করিম বাবলু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শফিকুল ইসলাম ও মো. শাহীন আলম, পৌর জামায়াতের আমীর কৃষিবিদ মো. আব্দুল খালেক, ওলামা মাশায়েক পরিষদের সভাপতি মাওলানা মো. আ. ছাত্তার, তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মো. আমিনুল ইসলাম, প্রচার ও মানবসম্পদ সেক্রেটারি মো. ইফতেখার আলম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জহির রায়হান, বজলুর রহমান, আফছার আলী, সাইফুল ইসলাম সাখাওয়াত ও শফিকুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

মিছিল-উত্তর সমাবেশে বক্তারা বলেন, ২৪-এর জুলাই যোদ্ধাদের অপরিসীম আত্মত্যাগ ও সাহসিকতার ওপর ভর করে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এমনকি সরকারের নির্বাচনী ইশতেহারেও জুলাই সনদ বাস্তবায়নের স্পষ্ট প্রতিশ্রুতি ছিল। কিন্তু ক্ষমতা গ্রহণের পর তারা সেসব ত্যাগ ও ওয়াদা ভুলে গিয়ে গড়িমসি করছে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিলম্ব না করে অবিলম্বে ‘জুলাই সনদ’ ও গণভোটের গণরায় কার্যকর করতে হবে। এই রায় বাস্তবায়নে যেকোনো ধরনের টালবাহানা বা বিলম্ব করা হলে এ দেশের আপামর জনগণ রাজপথে তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...