বিজ্ঞাপন
এ ঘটনায় শনিবার (১ আগস্ট) শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী শাহানাজ খাতুন জানান, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে মাশরুম চাষ, জৈব সার উৎপাদন, মাছ চাষ এবং গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করছেন। একই গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে আব্দুল গফুর তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা এবং এলাকার প্রায় ৫০টি পরিবারের ব্যবহৃত চলাচলের পথের ওপর ইটের প্রাচীর নির্মাণ শুরু করেন। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি শতাধিক জমির ফসল আনা-নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, প্রাচীর নির্মাণে বাধা দিতে গেলে আব্দুল গফুর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। অভিযোগকারীর দাবি, এরপরও তিনি রাস্তা বন্ধ করার কাজ চালিয়ে যাচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. আব্দুল গফুর বলেন, “আমার জমির সীমানা দিয়ে যে পথ রয়েছে, সেটি ব্যবহার করে শুধুমাত্র শাহানাজ চলাচল করতেন। আমি বাড়ি নির্মাণ করব, তাই সেখানে ইটের প্রাচীর নির্মাণ করছি।”
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...