বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) সকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজারে লালন ভাইয়ের মাংসের দোকানে জরিমানা করেন।
এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম, ভেটেরিনারী সার্জন সাগর আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত একই মহলের বাবুলের মাংসের দোকান ও আড়াইআনী বাজার মাংস মহলের সাইফুলের মাংসের দোকান এবং আল্লাহর দান মাংসের দোকানকে পশুর স্বাস্থ্য পরীক্ষা না করানোর দায়ে ৫ হাজার করে আরও ১৫ হাজার টাকা জরিমানা করে।
অভিযোগ রয়েছে, লালন ভাইয়ের মাংসের দোকান এর আগে হাফিজ ভাইয়ের মাংসের দোকান নামে পরিচালিত হতো। কিছুদিন আগে আরও একবার মৃতপ্রায় গরু জবাইয়ের অপরাধে তাকে জরিমানা এবং মাংস জব্দ করা হয়।
আজ ভোরে ভটভটিযোগে মৃতপ্রায় একটি গরু আনার পথে পথচারীরা সংবাদ দিলে গণমাধ্যমকর্মী ও প্রশাসন ঘটনাস্থলে হাজির হন। পরে সিসি টিভি ফুটেজে গরুটি অসুস্থ এবং মৃতপ্রায় বলে প্রতীয়মান হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...