Logo Logo

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসন করতে চাইলে জাতি কাউকে ক্ষমা করবে না— সাংসদ আতাউর রহমান বাচ্চু


Splash Image

নড়াইল প্রতিনিধি: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১ আগস্ট) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আতাউর রহমান বাচ্চু বলেন, গত ১৫-১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকার সংবিধানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম ও হত্যাকাণ্ড চালিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে আবারও সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসনের চেষ্টা করলে জাতি কাউকে ক্ষমা করবে না।

তিনি বলেন, আন্দোলনের সময় সবাই জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও এখন একটি মহল জনগণের প্রত্যাশা উপেক্ষা করে পুরোনো সংবিধানের পক্ষ নিচ্ছে। ইতিহাসে সংবিধানকে ঢাল বানিয়ে জনগণের অধিকার দমনের চেষ্টা কখনো সফল হয়নি। তাই জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জাকির হোসেন বলেন, গণতন্ত্রে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকাই রাজনীতির মূলনীতি। জনগণের সিদ্ধান্ত উপেক্ষা করলে তার পরিণতি শুভ হয় না।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যশার-নড়াইল-খুলনা টিম সদস্য মীর্জা আশেক এলাহি।

এ সময় জেলা নায়েব আমির মাস্টার জাকির হোসেন, জেলা কর্ম পরিষদের সদস্য হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদ।

সমাবেশ শেষে একটি গণমিছিল পুরাতন বাস টার্মিনাল থেকে বের হয়ে শহরের রূপগঞ্জ, মুচিরপোলসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...