Logo Logo

টুঙ্গিপাড়ায় দুপুরে ৩৬ জুলাই’র তোরণ নির্মাণ রাতে আগুন


Splash Image

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরবর্তীতে আনুমানিক রাত ১২টার দিকে কে বা কারা তোরণটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। অগ্নিসংযোগের ফলে তোরণে থাকা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও পদবি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী ক্ষোভ প্রকাশ করে বলেন, তোরণটি নির্মাণের পর তাঁরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালেই রাত ১২টার দিকে তোরণে অগ্নিসংযোগের খবর পান। এই ঘটনাকে জুলাই যোদ্ধাদের চরম অবমাননা উল্লেখ করে তিনি অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে রোববার দুপুর পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...