Logo Logo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্কাউটসদের খুবই পছন্দ করতেন -এসএম জিলানী


Splash Image

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুশৃঙ্খল জীবনযাপন পছন্দ করতেন। স্কাউটসও একটি সুশৃঙ্খল সংগঠন।


বিজ্ঞাপন


তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্কাউটসদের খুবই পছন্দ করতেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানও স্কাউটসদের পছন্দ করেন।

গত শনিবার দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়ার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ ধরনের সমাবেশের মাধ্যমে স্কাউটসদের নৈতিক ও চরিত্র গঠনের শিক্ষা, দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন করা হয়। আমি চাইবো প্রতি বছর যেন এ ধরনের সমাবেশ করা হয়। আপনারা এ ধরনের সমাবেশের আয়োজন করলে আমি আমার সাধ্যমত আপনাদের পাশে থাকবো।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার হাওলাদার,শিক্ষক হিমাংশু কুমার পান্ডে,ইদ্রিসুর রহমান বক্তব্য রাখেন।

এর আগে তিনি কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মধ্য লখন্ডা গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন,আপনারা জানেন ১৭ বছর একটি সরকার ক্ষমতায় ছিল। তারা এই ক্ষমতায় থাকা অবস্থায় লুটপাট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।সাবেক প্রধানমন্ত্রী তিনি নিজ মুখে স্বীকার করেছেন দুর্নীতির কথা। তিনি বলেছেন যে, আমার পিয়ন জাহাঙ্গীর ৪শত কোটি টাকার মালিক। সেই জাহাঙ্গীর এখন হেলিকপ্টারে চড়ে। একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি ৪ শত কোটি টাকার মালিক হয় তাহলে বাকি নেতাদের কি অবস্থা আপনারা অনুমান করুন।

আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান নির্বাচনের সময় দেশের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি হাত থেকে ভোটের কালি মুছার আগেই বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। সুদসহ ১০ হাজার টাকা কৃষি ঋণ মুওকফ করেছেন।ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়া শুরু করেছে। পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...