বিজ্ঞাপন
৪ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪ টায় পৌর অডিটোরিয়াম এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিশ্রুতি সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদান বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্য আবুল হোসেন খান এ মতবিনিময় সভা করেন।
আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মসজিদ সমুহের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশ নেন।
উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান (চুন্নুর) সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যাণ্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির হাওলাদার প্রমূখ।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আবুল হোসেন খান এমপি বলেন, ইমামেরা ধর্মীয় আলোচক ও নেতা। তাদের সঠিক আলোচনার মাধ্যমে সমাজের অন্যায়, অবিচার, সহ যাবতীয় খারাপ কাজ থেকে সমাজ পরিবর্তন করা সম্ভব।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানিত করার বিষয় অনেক ভাবেন। তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করেই সরকার থেকে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সমাজের যাবতীয় অন্যায়, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের ভূমিকা অপরিসীম। সমাজের বিশৃঙ্খলা রোধে তারা জনসাধারণকে সচেতন করতে ব্যাপক দায়িত্ব পালন করতে পারেন।
সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জিন, ও খাদেমদের সার্বিক উন্নয়নের জন্য খুবই আন্তরিক। তাই তিনি সমাজের সন্মানিত এইসব ব্যক্তিদের জন্য আর্থিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মতবিনিময় সভা শেষে দেশের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...