নিহত যুবলীগ নেতা শরিফুল ইসলাম ওরফে হীরা।
বিজ্ঞাপন
শনিবার (৮ আগস্ট) সকালে গোয়ালন্দ রেলওয়ে স্টেশন সংলগ্ন তোরাই মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম ওরফে হীরা গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত জাবেদ ভূইয়ার ছেলে। অন্যদিকে, অভিযুক্ত কামরুল ইসলাম গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা এবং নিহতের দীর্ঘদিনের বন্ধু।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাওনা টাকা ফেরত দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কামরুল ইসলাম হঠাৎ ছুরি দিয়ে শরিফুল ইসলামের ওপর হামলা চালান। রক্তাক্ত অবস্থায় শরিফুলকে ফেলে রেখে কামরুল পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কামরুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...