Logo Logo

নালিতাবাড়ীতে বৃত্তির টাকা নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদে সংবাদ সম্মেলন


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে অবস্থিত নবজাগরণ একাডেমিতে বৃত্তির অর্থ বিতরণ নিয়ে বিভ্রান্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানের প্রধান।


বিজ্ঞাপন


শনিবার (০৮ আগস্ট) রাতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবজাগরণ একাডেমির প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বিকেডিএ) থেকে প্রতিষ্ঠানটির ৪২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য মোট ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৩০ জন এবং ট্যালেন্টপুলে পেয়েছে ১২ জন।

প্রধান শিক্ষক বলেন, সাধারণ গ্রেডে উত্তীর্ণ ৩০ শিক্ষার্থীকে ২০০ টাকা করে এবং ট্যালেন্টপুলে উত্তীর্ণ ১২ শিক্ষার্থীকে ৫০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও ৪২ জনের বিপরীতে মোট ১০ হাজার টাকা পাওয়ায় ওই অর্থ সমন্বয় করে বিতরণ করা হয়েছে। ফলে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করে দেওয়া হয়েছে। এতে কোনো অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত তথ্যকে তিনি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

বিকেডিএর ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক আলম পাশা বলেন, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ৫০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও নবজাগরণ একাডেমিকে মোট ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৪২ জন হওয়ায় নালিতাবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ওই অর্থ সমন্বয় করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

আলম পাশা আরও বলেন, নির্ধারিত হারে অর্থ বিতরণের তুলনায় প্রাপ্ত অর্থ কম হওয়ায় সমন্বয়ের মাধ্যমে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী নবজাগরণ একাডেমিও অর্থ বিতরণ করেছে।

এ বিষয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নালিতাবাড়ী শাখার সভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামান বলেন, এখানে আর্থিক অনিয়ম হয়নি। মূলত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় অর্থ সমন্বয় করতে গিয়ে প্রত্যেককে নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...