Logo Logo

বাকেরগঞ্জের ১১ টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ


Splash Image

বরিশাল সংবাদদাতাঃ বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগ করা হয়েছে।


বিজ্ঞাপন


৯ আগষ্ট রবিবার জেলা প্রশাসকের স্হানীয় সরকার শাখার উপ-পরিচালক উপমা ফারিশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ প্রাপ্ত প্রশাসকগন স্হানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের যাবতীয় উন্নয়ন মুলক কাজ, নাগরিক সেবা সহ প্রশাসনিক যাবতীয় কর্মকান্ড পরিচালনা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, মেয়াদোত্তীর্ন ১১ টি ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯( সংশোধিত ২০২৪) অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইউনিয়ন গুলোর নাগরিকগণ রাষ্ট্রের সকল সেবা পাবেন।

অপরদিকে নিয়ামতি,দুর্গাপাশা,ও চরামদ্দি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় বর্তমান চেয়ারম্যান ও সদস্যগনই দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...