অভিযুক্ত আব্দুর রাজ্জাক।
বিজ্ঞাপন
গত ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ওই এলাকার মৃত রহিম পাগলার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বিস্কুট ও পেয়ারা দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান আব্দুর রাজ্জাক। সেখানে শিশুটির সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ।
ঘটনার পর শিশুটির তলপেটে ব্যথা এবং হাঁটাচলায় অস্বাভাবিকতা লক্ষ্য করেন তার নানি। বিষয়টি নিয়ে কয়েকবার জানতে চাইলেও ভয়ে শিশুটি প্রথমে কিছু জানায়নি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, পরে রোববার অভিযুক্ত আব্দুর রাজ্জাক শিশুটির বাড়ির উঠানে এসে তার সঙ্গে কথা বলেন এবং তাকে কোলে তুলে নেন। এ সময় শিশুটি অস্বাভাবিক আচরণ করতে থাকে। আশপাশে লোকজন আসতে দেখে রাজ্জাক শিশুটিকে নামিয়ে দেন। পরে আবারও বিস্কুট ও পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে পরদিন তার বাড়িতে যেতে বলেন।
বিষয়টি লক্ষ্য করে শিশুটির নানি জোর দিয়ে জানতে চাইলে কান্নার মধ্যে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার (১০ আগস্ট) শিশুটির নানি আব্দুর রাজ্জাককে আসামি করে নকলা থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...