Logo Logo

সরাইলে সাংবাদিকের একমাত্র ছেলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি


Splash Image

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ও সাংবাদিক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মো. শরীফ উদ্দিনের একমাত্র ছেলে রুহিন উদ্দিন প্রিন্স (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন


গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে প্রিন্সের মৃত্যুর ঘটনাকে নিছক আত্মহত্যা হিসেবে দেখছেন না তার বাবা মো. শরীফ উদ্দিন। তার দাবি, ছেলের মৃত্যুর পেছনে কোনো রহস্য থাকতে পারে। এ কারণে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

প্রিন্সের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ১৮ বছর বয়সে তার এমন মৃত্যুতে এলাকায়ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে প্রিন্সের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তদন্তের মাধ্যমে প্রিন্সের মৃত্যুর প্রকৃত ঘটনা এবং এর পেছনে কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...