বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নবারুন ঐক্য সংঘের কার্যালয়ে দুই ধাপে গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মোট চারটি বকনা গরু বিতরণ করা হয়।
নবারুন ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নূরে আলম জিকুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সমাজসেবা অফিসার নাইম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন সংস্থার (এসডিএস) নির্বাহী পরিচালক আব্দুর রহিম, চাইলন্ড ড্রিমি এসোসিয়েশনের নির্বাহী পরিচালক মোবারক হোসেন, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিন।
এ ছাড়া নবারুন ঐক্য সংঘের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় বিনামূল্যে বকনা গরু পাওয়ায় গরিব ও অসহায় পরিবারগুলো উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা জানান। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোর আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...