বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ উপলক্ষে শেরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জুম কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শেরপুরের ধুনট মোড় থেকে বাসস্ট্যান্ডের ফলপট্টি পর্যন্ত মহাসড়ক এলাকা এবং পৌরসভার অভ্যন্তরের বারোদুয়ারী হাট ও বিকালবাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল, আব্দুল্লাহ আল কাফি, আব্দুল বাঝেত প্রমুখ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...