বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ প্রাঙ্গণে স্কাউটের পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়। কোর্সের উদ্বোধন করেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শফিকুল ইসলাম মোল্লা এলটি।
বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভারের কমিশনার মো. মাজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা রোভারের সম্পাদক ও ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. এরশাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা রোভারের প্রাক্তন কমিশনার ও ভোলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার এলটি, বরিশাল বিভাগীয় রোভার প্রতিনিধি প্রফেসর এ কে আজাদ এবং ভোলা জেলা রোভারের সাবেক সম্পাদক মো. কামাল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষক এবং ভোলার বিভিন্ন কলেজ ও মাদরাসা থেকে আসা প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সে বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনারসহ অন্যান্য প্রশিক্ষকরা বিভিন্ন সেশন পরিচালনা করেন। এসব সেশনে প্রশিক্ষণার্থীদের স্কাউটিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে ওরিয়েন্টেশন কোর্সের সনদ প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...