বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার প্রিয়া আক্তার পিংকিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার প্রিয়া আক্তার পিংকি সাহাপুর কাজী বাড়ির বাসিন্দা ও হেলাল হোসেনের স্ত্রী। মামলায় তার স্বামী হেলাল হোসেনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা গেছে, অভিযানে অ্যামফিটামিনযুক্ত ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৬৯ গ্রাম, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি Redmi মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাটখিল থানায় গ্রেপ্তার প্রিয়া আক্তার পিংকি ও পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ১০(ক) ও ১৯(ক) ক্রমিকের অধীনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...