Logo Logo

আমতলীতে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মা-ছেলে গ্রেপ্তার


Splash Image

বরগুনার আমতলীতে পুলিশের এক বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারী ও তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকগাছিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

আমতলী থানার উপপরিদর্শক (এসআই) তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল চরকগাছিয়া গ্রামের বাসিন্দা মো. বাইজিদের বসতবাড়িতে ঘেরাও করে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে তাঁর স্ত্রী মোসা. শাহানুর বেগম (৩৫) ও ১৬ বছর বয়সী ছেলে সানাউল্লাহকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মা ও ছেলের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, মাদক উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...