Logo Logo

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই-২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। তিনি অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড পর্যালোচনা, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, অনলাইন জুয়া প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং জনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গোপালগঞ্জে একটি নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...