বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে নারী শিক্ষার প্রসারে বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত পড়ার সুযোগ তৈরি, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং জাতীয়করণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে।
একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ওপর জোর দিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
পরিদর্শনকালে প্রাথমিক বিদ্যালয়গুলোর 'মিড ডে মিল' কার্যক্রম নিয়ে চরম সতর্কবার্তা দেন এস এম জিলানী। তিনি স্পষ্টভাবে জানান, শিক্ষার্থীদের খাবারে কোনো প্রকার দুর্নীতি কিংবা বাসি-পচা খাবার পরিবেশন করা হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো সফরকালে সংসদ সদস্য শিক্ষার্থীদের মাঝে নানা ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা মানিক হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব হান্নান শেখ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ দলীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...