বিজ্ঞাপন
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সচিব ও প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত অভিভাবক সদস্য শাহিদা বেগম ও শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, রাশেদুল হক রুপম, শরিফ খান, ইমরুল, সাগর, নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা ভীমজানী উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির নবনিযুক্ত সভাপতি পিয়ার উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...