বিজ্ঞাপন
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চরকয়া এলাকার সোহরাব গাজীর ছেলে মো. মনির গাজী (৩৫) এবং একই এলাকার সালাম ফকিরের ছেলে মো. সাইদুল ফকির (২৭)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে চরকয়া এলাকা থেকে মনির গাজীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই এলাকায় অভিযান চালিয়ে সাইদুল ফকিরকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, মাদকদ্রব্য বিক্রির নগদ ৩ হাজার ১১০ টাকা, একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি গাঁজা মাপার যন্ত্র উদ্ধার করা হয়।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...