Logo Logo

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


Splash Image

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখা।


বিজ্ঞাপন


রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। পরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সদস্য সচিব হামিদুল হক তনু, যুগ্ম আহবায়ক লিয়ন সিকদার, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, ছাত্রদল নেতা হাসানুল বান্না তনুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...