বিজ্ঞাপন
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শৈলেন্দ্র নাথ বাইন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া তার জন্য একেবারেই সম্ভব নয়। এ কারণে রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দেন শৈলেন্দ্র নাথ বাইন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...