বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে রোববার (১৩ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর গ্রামে। মর্মান্তিক এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর পূর্বে মুকসুদপুরের ভাবড়াশুর গ্রামের ছরোয়ার সিকদারের ছেলে তারিক সিকদার তার প্রথম স্ত্রীর বর্তমান থাকা অবস্থাতেই ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের এক হিন্দু ধর্মাবলম্বী তরুণীর (সিদাম মাঝির মেয়ে) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তাকে ধর্মান্তরিত করে 'মিম আক্তার' নাম রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর থেকেই এই দম্পতির মধ্যে ক্রমাগত পারিবারিক কলহ লেগে থাকত বলে জানান স্থানীয়রা।
রবিবার সকালে প্রতিদিনের মতো দাম্পত্য কলহের একপর্যায়ে তাদের মধ্যে চরম কথাকাটাকাটি হয়। স্থানীয়দের অভিযোগ, বাদানুবাদের একপর্যায়ে তারিক সিকদার উত্তেজিত হয়ে স্ত্রী মিম আক্তারের ওপর নির্মম শারীরিক নির্যাতন চালান, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্ত্রী হত্যার পর লাশ নিজ ঘরের মধ্যে রেখেই দ্রুত বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত তারিক।
ঘটনার খবর পেয়ে সকাল ১০টার দিকে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাফিছুর রহমানের নির্দেশনায় ও তত্ত্বাবধানে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল-মামুন, ওসি (তদন্ত) মো. মতিয়ার মোল্লা এবং এসআই রাসেলসহ পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে মুকসুদপুর থানা পুলিশ জানায়, হত্যার প্রকৃত কারণ ও বিস্তারিত ঘটনা উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...