বিজ্ঞাপন
বিচারকদের চূড়ান্ত মূল্যায়ন শেষে ৩ জন প্রতিভাবান লেখককে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রতিযোগিতায় ১ম স্থান (বিজয়ী) অর্জন করেছেন চট্টগ্রামের বাকলিয়ার (রমজান আলীর বাড়ি) শাহাদাত হোছাইন। ২য় স্থান অধিকার করেছেন সাতকানিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড সতিপাড়ার তাসনিম হাসান সামান্তা এবং ৩য় স্থান অর্জন করেছেন কক্সবাজারের চকরিয়ার তারেকুল ইসলাম বাবু।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়ী ৩ জনসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি গুণী মনের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও নিরন্তর শুভকামনা। আগামী দিনে তরুণদের এই লেখনী সমাজকে আরও সমৃদ্ধ করবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর (বুধবার) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিক পুরস্কার তুলে দেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...