Logo Logo

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি


Splash Image

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে আট লক্ষ টাকা বলে দাবি ভুক্তভোগী কৃষকের।


বিজ্ঞাপন


রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গরুগুলো চুরি হয়েছে এমন অভিযোগ করেছেন ক্ষতিগস্ত কৃষকের ছেলে জাহিদ হাসান। এ ঘটনায় এলাকায় খামারিদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

জানা যায়, তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর গোয়ালঘরে রাখা ছিল গরুগুলো। গত রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দুর্বৃত্তরা আটটি গরু নিয়ে পালিয়ে যায়।

সকালে গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে বিষয়টি টের পান হায়দার আলী। পরে আশপাশের এলাকায় খোঁজ করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি।

ভুক্তভোগী কৃষক হায়দার আলী জানান, এই গরুগুলোই ছিল তার পরিবারের মূল সম্বল। একসঙ্গে সব কটি গরু হারিয়ে তিনি এখন পথে বসার উপক্রম হয়েছেন এবং বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ইদানীং রাতে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। এলাকায় গরু চুরির ঘটনা ঠেকাতে রাতের বেলায় পাহারা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) মো. ইমাম জাফর জানান, পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...