বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজাপুর উপজেলার মনোহরপুর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনাকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উত্তর মনোহরপুর এলাকার মো. আনোয়ারের ছেলে মো. রিপন এবং জাইলাবাড়ি এলাকার মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে রাজু আহমেদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. রিপনের কাছ থেকে ৫০ পিস এবং রাজু আহমেদের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মো. রিপনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপরদিকে, রাজু আহমেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত রাজাপুর গড়তে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...