বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং শিক্ষার্থীদের সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল নাহিয়ান ও মো. রাকিব, দপ্তর সম্পাদক তুহিন মোল্লাসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পানি জমে থাকা স্থানগুলো চিহ্নিত করে তা অপসারণের উদ্যোগ নেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে বর্ষা মৌসুমে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল ও বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এসব স্থান থেকে পানি অপসারণ করতে হবে।
ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান। কলেজ ক্যাম্পাস শুধু পড়াশোনার জায়গা নয়, এটি আমাদের সবার দায়িত্বের জায়গা। এখানে যেন ময়লা-আবর্জনা পড়ে না থাকে এবং কোথাও পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে আমরা সবাইকে সচেতন করছি। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীদেরও এ কাজে সম্পৃক্ত করা হবে। আমরা চাই, আমাদের কলেজ থেকে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের এই সচেতনতা পুরো সমাজে ছড়িয়ে পড়ুক।”
ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, “ডেঙ্গু এখন শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয়, এটি জনসচেতনতারও একটি বিষয়। আমাদের শিক্ষার্থীরা সমাজের সচেতন অংশ। তাই নিজেদের ক্যাম্পাস পরিষ্কার রাখার পাশাপাশি নিজ নিজ পরিবার ও এলাকার মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই—পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।”
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং শিক্ষার্থীদের সচেতন করতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...