Logo Logo

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ বেকারিকে জরিমানা


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা ও বাগড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে দেখা যায়, কারখানাগুলোতে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, অন্য প্রতিষ্ঠানের নামে মোড়কজাত করা, মোড়কে সঠিক ঠিকানা না দেওয়া এবং কারখানার ভেতর টয়লেট রাখার মতো মারাত্মক অনিয়ম ধরা পড়ে।

এসব ভোক্তা-অধিকারবিরোধী অপরাধে 'আল-মদিনা বেকারি'কে ২০ হাজার টাকা এবং 'মায়ের দোয়া বেকারি'কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জরিমানার পাশাপাশি কারখানায় আইন ও বিধি মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি এবং গুণগত মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য মালিকদের কঠোর নির্দেশ প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করে জেলা পুলিশের একটি চৌকস টিম।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...