Logo Logo

মাদক সেবন করে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড


Splash Image

নরসিংদীর মনোহরদীতে মাদক সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহম্মেদ নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা জব্দ করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (১৪ সেপ্টেম্বর) মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত সুমন আহম্মেদ হাফিজপুর এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাফিজপুর এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার সময় সুমন আহম্মেদকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা এক পুরিয়া গাঁজা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ১০ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...