বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ও ফিতা কেটে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু শ্রেণিকক্ষ, পাঠদান ও গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষক-কর্মকর্তাদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্কও একটি সুন্দর একাডেমিক পরিবেশ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রত্যাশা করি, শিক্ষক ক্লাবটি শিক্ষকদের পারস্পরিক মতবিনিময়, জ্ঞানচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের একটি প্রাতিষ্ঠানিক ও সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।”
শিক্ষকদের মানসিক বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরে উপাচার্য আরও বলেন, শিক্ষক ক্লাবটিকে আধুনিক নানা সুযোগ-সুবিধা সম্বলিত করে গড়ে তোলা হবে। ক্লাবের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমে সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বস্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ সর্বস্তরের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্লাবের কার্যক্রম নতুন উদ্যমে পুনরায় চালু হওয়ায় উপস্থিত শিক্ষকমহল গভীর উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...