বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন জলাশয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে ৪৮ টি চায়না ম্যাজিক জাল উদ্ধার করে। যার আনুমানিক আয়তন ১ হাজার ২শ’ মিটার। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ ও জলজ জীব বৈচিত্র রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত খাকবে। বিলুপ্তির হাত থেকে মৎস্য সম্পদ রক্ষা করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...